27 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

আনোয়ারায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

আনোয়ারায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): সারাদেশের মত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৩‘র উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে) উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে এই উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইশতিয়াক ইমন বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ “ভিশন ২০৪১” প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপে ৪টি পিলার যথাক্রমে: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত চারটি স্মার্ট ভূমিসেবা (‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি-পিডিয়া’) ছাড়াও বেশকিছু ভূমিসেবা ব্যবস্থা ‘স্মার্ট ডিজিটালাইজ’ করা হচ্ছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীল সমাজ, সেবাপ্রার্থী, ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ