22 C
আবহাওয়া
১০:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিলোনিয়া স্থলবন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বিলোনিয়া স্থলবন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু


বিএনএ, ফেনী : ফেনীর পরশুরামে বিলোনিয়া স্থলবন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রোববার (২১ মে) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এর উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে স্থলবন্দর এলাকায় সুধী সমাবেশের আয়োজিন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বর্তমান উন্নয়ন বিশ্ববাসীর নজর কেড়েছে। আজ তাই বিশ্বব্যাংক ও বৃটেনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানাচ্ছে। দেশের নাগরিক হিসেবে এতে আমরা আনন্দিত বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে ফেনী-১ আসনের জাতীয় সংসদ সদস্য শিরীন আখতার, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রকিবুল হাসান এবং প্রকল্প পরিচালক ডিএম আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, স্থলবন্দরের ভূমি উন্নয়নসহ অবকাঠামো নির্মাণে ৩৮ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় হয়েছে। ১০ একর জমিতে ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ রাস্তা, ওপেন স্ট্যাক ইয়ার্ড, পার্কিং ইয়ার্ড, একটি ওয়্যা হাউজ, ট্রান্সশিপমেন্ট শেডসহ একটি অফিস ভবন,একটি ডরমিটরী ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় বন্দরের ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, টয়লেট কমপ্লেক্স ও আমদানি-রপ্তানিকৃত পণ্যের সঠিক পরিমাপের লক্ষ্যে ১০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন দুটি ডিজিটাল ওয়েব্রীজ স্কেল নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, বন্দর দিয়ে সকল ধরনের পণ্য রপ্তানি করা যাবে। তবে বর্তমানে প্রধানত গবাদিপশু, মাছের পোনা,তাজা ফলমুল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (স্টোনস এনড বোল্ডারস), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পিয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ ইত্যাদি আমদানি করা হয়ে থাকে। রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে সিমেন্ট, প্লাস্টিক পণ্য ও শিশু খাদ্য ইত্যাদি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!