23 C
আবহাওয়া
১২:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেল বাঘ

সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেল বাঘ


বিএনএ, সাতক্ষীরা: সুন্দরবনের নোটাবেকি এলাকা থেকে কাওছার গাইন নামের এক জেলেকে নিয়ে গেছে বাঘ। শনিবার (২১ মে) ভোরে সাতক্ষীরা রেঞ্জের নোয়াবে-কি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তার মরদেহ এখনো পাওয়া যায়নি।

রোববার (২২ মে) সকালে স্থানীয় জেলে মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কাওছার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।

শরিফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বৈধ পাশ নিয়ে সুন্দরবনের মাছ ধরতে চান কাওছার। শনিবার নোটাবেকি খাল এলাকায় মাছ ধরার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হয়। এ সময় বাঘ তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর এখনো তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম জানান, বাঘের আক্রমণে কওসার গাইন নামে এক বনজীবী নিহত হওয়ার খবর পেয়েছি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ২৫ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা