25 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ডিভোর্সের ১০ বছর পর বিয়ে করলেন কনিকা

ডিভোর্সের ১০ বছর পর বিয়ে করলেন কনিকা

কনিকা

বিএনএ বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর। তার কণ্ঠে ‘বেবি ডল’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এরপর আরও অনেক হিট গান এসেছে তার ঠোঁটে। সফল এই গায়িকা আবারও বিয়ের পিঁড়িতে বসলেন। শুক্রবার ধুমধাম আয়োজনে বিয়ে করেছেন তিনি।
পাত্রের নাম গৌতম হাতিরামানি। তিনি লন্ডনের ব্যবসায়ী। সেখানেই হয়েছে তাদের বিয়ের আয়োজন।

কনিকা ও গৌতমের বিয়েতে তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন। যেহেতু লন্ডনে বিয়ে হয়েছে, তাই বলিউডের তেমন কোনো তারকা সেখানে হাজির হননি। শোনা যাচ্ছে, দেশে ফিরে একটি পার্টি দেবেন গায়িকা। যেখান হিন্দি সিনেমার তারকারাও অংশ নেবেন।

এর আগে ১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দক-কে বিয়ে করেছিলেন কনিকা। সেই সংসার আলো করে আসে তিন সন্তান। কিন্তু ১৪ বছর পেরিয়ে ভেঙে যায় তাদের ভালোবাসার ঘর। ২০১২ সালে বিবাহবিচ্ছেদ করেন কনিকা-রাজ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা