25 C
আবহাওয়া
৯:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মাঙ্কিপক্স : দেশের সব বন্দরে সতর্কতা জারি

মাঙ্কিপক্স : দেশের সব বন্দরে সতর্কতা জারি


বিএনএ, ঢাকা : মাঙ্কিপক্স প্রতিরোধে দেশের সকল বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (২২ মে) রাতে বিষয়টি জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বিশ্বের অন্তত ১১টি দেশে মাঙ্কিপক্স নামের ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন পুরো বিশ্ব। দেশে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে সব বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার রাতে বিষয়টি জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

ডা. নাজমুল ইসলাম বলেন, ‘বিমানবন্দর, স্থলবন্দরসহ সমস্ত বন্দরগুলোকে আমরা সতর্ক থাকতে বলেছি। সন্দেহভাজন কেউ এলে যেন তাকে চিহ্নিত করা যায় এবং অতিদ্রুত যেন তাকে সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’

ডা. নাজমুল আরও বলেন, ‘আমরা যখন কোনো নির্দেশনা দিই, তখন সেটি জেলা সিভিল সার্জন থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের সব পর্যায়েই চলে যায়। সব জেলায় তো স্থলবন্দর নেই। যেসব জেলায় আছে সেগুলোতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।’

এরই মধ্যে ইউরোপের ১১টি দেশে রোগটি ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ১০০।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন