33 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ভারত ফেরত রোগীর মৃত্যু

চট্টগ্রামে ভারত ফেরত রোগীর মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চন্দন কান্তি আইচ (৪২) নামে এক ভারত ফেরত রোগীর মৃত্যু হয়েছে। তিনি গতকাল শুক্রবার (২১ মে) ভারত থেকে দেশে ফেরেন।

শনিবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। চন্দন কান্তি আইচ বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল গ্রামের মৃত মনিন্দ্র কান্তি আইচের ছেলে।

এএসআই শীলব্রত বড়ুয়া জানান, মার্চের ৭ তারিখে ব্রেইন টিউমারের চিকিৎসা করাতে ভারতে যান চন্দন কান্তি। চিকিৎসা শেষে গতকাল দেশে আসার সময় কুমিল্লা বর্ডারে তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নেগেটিভ আসলেও তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত কুমিল্লা হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট