32 C
আবহাওয়া
৭:০৩ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৬
Bnanews24.com
Home » হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় (২১ এপ্রিল সকাল আটটা থেকে ২২ এপ্রিল সকাল আটটা) হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২৯ জন। এই সময়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন।

একই সময়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছে। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ জনের এবং সন্দেহজনক উপসর্গে মৃত্যু হয়েছে ১৯০ জনের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ