33 C
আবহাওয়া
৪:২৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » পাগলা মসজিদে ৭ কোটি  ৭৮ লাখ টাকার সঙ্গে পাওয়া গেল প্রেমিকের চিঠি!

পাগলা মসজিদে ৭ কোটি  ৭৮ লাখ টাকার সঙ্গে পাওয়া গেল প্রেমিকের চিঠি!


বিএনএ ডেস্ক : কথায় বলে, প্রেম ও যুদ্ধে নীতি নেই । প্রেমের জন্য যুদ্ধ বাঁধে। তাজমহল হয়। চন্ডীদাস বড়শী হাতে বসে থাকে রজকিনির জন্য। প্রেম নিয়ে রচিত হয় হাজারো কাহিনী। এবার  কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক প্রেম পাগলের মনোবাসনার চিঠি ।

শনিবার (২০ এপ্রিল) পাগলা মসজিদের দান বাক্স খোলার পর চিঠিটি পাওয়া যায়। চিঠিতে  লেখা ছিল— একজন প্রেমিকের ভালোবাসা না পাওয়ার আকুতি, সেই সঙ্গে প্রেমিকাকে ফিরে পাওয়ার প্রার্থনা।

চিঠিতে আছে ,বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি একটা মেয়েকে ভালবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে, আল্লাহ্ তাকে যেন আমার জীবনসঙ্গী হিসাবে কবুল করেন। মেয়েটার নাম মোছা. পারভীন আক্তার। আমার নাম সাইফুল ইসলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ঠিকানা সিলেট হবিগঞ্জ।

উল্লেখ্য, এবার ৪ মাস দশদিন পর খোলা হলো পাগলা মসজিদের ৯টি দান বাক্স। যেখানে রেকর্ড পরিমাণ ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। যার পরিমাণ ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা।

এর আগে ২০২৩ সালের ৯ ডিসেম্বর তিন মাস ২০ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ২৩ বস্তায় ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গিয়েছিল। ঐতিহাসিক এই মসজিদের দানবাক্সে একসঙ্গে এতো টাকা পাওয়াটা তখন ছিল নতুন রেকর্ড। এবার সে রেকর্ড  ছাড়িয়ে গেছে।

জেলা শহরের হারুয়া এলাকায় নরসুন্দার তীরে প্রায় ১০ শতাংশ জমিতে পাগলা মসজিদ গড়ে ওঠে। বর্তমানে সেটি সম্প্রসারিত হয়ে ৩ একর ৮৮ শতাংশে দাঁড়িয়েছে।

বিএনএনিউজ/ শামীমা চৌধুরী শাম্মী/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’