22 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে জনগণ: পররাষ্ট্রমন্ত্রী

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে জনগণ: পররাষ্ট্রমন্ত্রী


বিএনএ, সিলেট : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি বলে তারা এই কমিশনের অধীনে নির্বাচন করবে না। কিন্তু তাদের দলের অনেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন, এটা খুশির বিষয়। তবে আমি মনে করি নির্বাচনে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে রায় দেবে।

শনিবার (২২ এপ্রিল) সকালে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে আটটায় শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মন্ত্রী আরও বলেন, ‘প্রকাশ্যে নির্বাচনে অংশ না নেয়ার কথা বললেও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ৪২টি ওয়ার্ডে বিএনপির প্রায় চারশ নেতাকর্মী অংশ নেবে বলে আমি শুনেছি।’

এ সময় তিনি বলেন, ‘আমার দলেরও কাউন্সিলর প্রার্থী আছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত সৎ লোক। আশা করি তিনি নগরবাসীর আশা পূরণ করতে সক্ষম হবেন।’

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিনি বলেন, ‘এ ব্যাপারে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করছি দ্রুত রোহিঙ্গারা তাদের দেশে ফিরবে।’

পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহী ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নেন ।

ঈদের জামাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘দল (বিএনপি) নির্বাচনে যাবে না। তবে নগরের মানুষের সাথে আলাপ করে দ্রুত নিজের সিদ্ধান্ত জানাতে পারব।’

শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজ পূর্বে বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন কাশেমি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!