28 C
আবহাওয়া
৪:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নিজেদের শহরে ভুলে বোমা ফেলল রুশ যুদ্ধ বিমান

নিজেদের শহরে ভুলে বোমা ফেলল রুশ যুদ্ধ বিমান


বিএনএ, বিশ্বডেস্ক : একটি রুশ যুদ্ধবিমান দুর্ঘটনাবশত তাদের নিজেদের শহর বেলগোরদে বোমা ফেলেছে।শহরটি ইউক্রেন সীমান্তের কাছাকাছি।

মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।

আঞ্চলিক গভর্নর ভায়াচেস্লাভ গ্লাডকভ বলেছেন, বোমার বিস্ফোরণে বেলগোরদ শহরের কেন্দ্রে বিশ মিটার প্রশস্ত বিশাল এক গর্ত তৈরি হয়েছে।

বোমায় তিন জন আহত হয় এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে লোকজনকে সরিয়ে নিতে হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, একটি সু-৩৪ বিমান থেকে দুর্ঘটনাবশত বোমাটি ছেড়ে দেয়া হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া দশটায় এই বোমাটি পড়েছিল। কিভাবে এটি ঘটলো তার কোন ব্যাখ্যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্যে নেই, এতে শুধু “অস্বাভাবিকভাবে বিমান থেকে বিস্ফোরক পড়ে যাওয়ার” কথা উল্লেখ আছে।

বোমাটি পড়েছিল দুটি রাস্তার সংযোগস্থলে, কিছু আবাসিক ভবনের কাছাকাছি। এই স্থানটি নগর কেন্দ্র থেকে খুব বেশি দূরে নয়।

সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেগুলোতে বোমাটি পড়ার পর প্রথম বিস্ফোরণ এবং কিছু ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে। এসময় কাছাকাছি প্রসপেক্ট ভাটুইনা রাস্তা ধরে গাড়ি চলতে দেখা যায়। এর ১৮ সেকেন্ড পরে বোমাটি পুরোপুরি বিস্ফোরিত হয়, এবং বিস্ফোরণে রাস্তার একটি অংশ উড়ে যায়, এবং সেসময় রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আহত দুই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে এবং নয়তলা এটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাঠামোর ক্ষতি হওয়ায় সেটি থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর গ্লাডকভ।

এ ব্যাপারে একটি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা