25 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথে অচলাবস্থা অব্যাহত থাকায়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২২ মার্চ) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট।

এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস-এর দুটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে এয়ার অ্যারাবিয়ার একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ছয়টি অ্যারাইভাল ও চারটি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে বলে জানান তিনি।

এদিকে সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনস-এর শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও কাটেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত মোট ১৬২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!