31 C
আবহাওয়া
৯:০০ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » পারিবারিক সহিংসতা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে: প্রতিমন্ত্রী রিমি

পারিবারিক সহিংসতা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে: প্রতিমন্ত্রী রিমি

পারিবারিক সহিংসতা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রতিমন্ত্রী রিমি

বিএনএ, গাজীপুর: বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, বর্তমান সময়ে যেখানে পারিবারিক সহিংসতা আমাদের জন্য একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই সময় এ ধরনের লার্নিং ক্যাম্পের আয়োজন সত্যিই এক সময়োপযোগী পদক্ষেপ। আমি দীর্ঘদিন যাবৎ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এবং অবহিত, এবং আমি তাদের এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানাই।

শুক্রবার (২২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডের টিডিএইচ স্কুলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ম্যান কেয়ার বিষয়ক লার্নিং ক্যাম্প সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিমিন হোসেন রিমি বলেন, ‘পুরুষদের মধ্যে শিশু যত্ন ও পালন-পোষণের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পারিবারিক কাজে সংশ্লিষ্টতা আমাদের সমাজের জন্য একটি ইতিবাচক দিক। এই ক্যাম্পগুলো পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করে, শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করবে।’

‘পরিবারে পুরুষের ভূমিকা’ শীর্ষক এই বুট ক্যাম্প ও লার্নিং ক্যাম্পে ১১০ জন দম্পতি দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরিবারে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম উপজীব্য। পারিবারিক ভারসাম্য বজায় রাখতে এবং সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে বাবা-মা দুজনের সমান ভূমিকা থাকে যা শিশুদের সঠিক বিকাশের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ।

উক্ত ক্যাম্পে এ বিষয়ের ওপর আলোকপাত করে গঠিত ম্যান কেয়ার মডেলের ওপর ১১০ জন দম্পতি প্রশিক্ষণ গ্রহণ করেন। আয়োজনের অংশ হিসেবে দম্পতিগণ ১০টি সেশনের মাধ্যমে ম্যান কেয়ার মডেল, পরিবারে পিতার ভূমিকা, গর্ভধারণ ও পরিবার পরিকল্পনা, শিশুর পরিচর্যা ও অধিকার এবং ইতিবাচক পিতৃত্বসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী-টঙ্গী জোন মো. সোহেল রানা, ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ, ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশন মঞ্জু মারিয়া পালমা, সিনিয়র ম্যানেজার আরবান প্রোগ্রাম জোয়ান্না ডি রোজারিও, তুন্নাজিনা হক ন্যাশনাল কো-অর্ডিনেটর জেন্ডার ইকুয়েলিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজনের শেষ অংশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেরা স্টল ও প্রশিক্ষকগণকে পুরস্কৃত করা হয়।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গাছ হত্যার প্রতিবাদ গাছ লাগিয়েই করতে হবে: ডেপুটি স্পিকার চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই'