25 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষক নিয়োগ

বিএনএ, ঢাকা: তিন বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে। বিভাগগুলো হলো- রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ।

বুধবার (২২ মার্চ) এ তিন বিভাগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ৩০ মার্চ। আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ্য করা হয়নি। তবে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আর আবেদন ফি ২১২ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিলের ১৪ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩২ বছর। তবে সরকারের জারি করা স্মারক মোতাবেক, ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল তারাও আবেদন করতে পারবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা