24 C
আবহাওয়া
১১:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ

রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ

ফেসবুক

বিএনএ বিশ্ব ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে রাশিয়া। ‘ঘৃণামূলক বক্তব্য ছড়ানোয়’ মার্কিন টেক জায়ান্ট মেটাকে চরমপন্থী সংস্থা আখ্যা দিয়েছে মস্কোর আদালত। খবর-বিবিসি।

ব্রিটিশগণমাধ্যম জানায়, ইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা ও রুশ সেনাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে অনুমোদন দিয়েছিলো ফেসবুক।

অভিযোগ রয়েছে, কারও মৃত্যু কামনা করা ফেসবুকের নীতিবিরোধী হলেও সেই নীতিতে কিছুটা শিথিলতা দেখিয়েছিল যোগাযোগ মাধ্যমটি। বিষয়টি ফাঁস হওয়ার পরই রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, খবরটি সত্যি হলে মেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। অবশেষে সেই নিষেধাজ্ঞা এলো।

রায়ে বিচারক ওলগা সোলোপোভা বলেছেন, আমরা মেটার (ইনস্টাগ্রাম ও ফেসবুকের মূল সংস্থা) কার্যক্রম নিষিদ্ধ করার জন্য প্রসিকিউশনের অনুরোধ মঞ্জুর করছি।

রায়ে বলা হয়, ইনস্টাগ্রাম ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বিষয়ক ‘মিথ্যা তথ্য’ মুছে ফেলার প্রায় ৪ হাজার ৬০০টি দাবি উপেক্ষা করেছে। এছাড়া বেআইনিভাবে বিক্ষোভ করার আহ্বান মুছে ফেলার ১ হাজার ৮০০টি দাবি উপেক্ষা করেছে ইনস্টাগ্রাম।

বিএনএনিউজ২৪/ এমএএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে