27 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৭৬৯ জন

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৭৬৯ জন

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৩৪৩

বিএনএ, ঢাকা : অপারেশন ডেভিল হান্ট অভিযানে সারাদেশে আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া, অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

সব মিলিয়ে ডেভিল হান্ট অভিযানে সারাদেশে গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৩৪১ জন।

অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি কার্তুজ, চারটি রামদা, দুটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেঁচি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ