27 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পিকনিকে যাওয়ার পথে দশম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু

পিকনিকে যাওয়ার পথে দশম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু

পিকনিকে যাওয়ার পথে দশম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু

বিএনএ, জামালপুর: জামালপুরে পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদুল ইসলাম (১৫) নামে এক দশম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার সরিষাবাড়ি উপজেলার ছাতারিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মো. রাশেদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে । সে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুল থেকে পিকনিকে গাজীপুরের সাফারী পার্কে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টার দিকে স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ছেড়ে দেয়। এ সময় শিক্ষার্থী রাশেদুল ইসলাম বাসের জানালা দিয়ে তার মাথা বের করে থাকে। বাসটি ছাতারিয়া মোড় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে ওই শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হয়। পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থী রাশেদুল ইসলামকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করে বলেন, এটা আমাদের জন্য এক বিধ্বংসী ক্ষতি হল। আজ তাদের আনন্দ করার দিন অথচ দুর্ঘটনায় কত বড় ক্ষতি হল। আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় বিদ্যালয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কর্তৃপক্ষ বাসটিকে আটক করেছে। খবর পেয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে এসেছি। এ বিষয়ে পরিবার যদি অভিযোগ করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ / আরএস

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ