29 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » নারী যাত্রীদের শ্লীলতাহানি ও চলন্ত বাসে ডাকাতি: গ্রেপ্তার ৪

নারী যাত্রীদের শ্লীলতাহানি ও চলন্ত বাসে ডাকাতি: গ্রেপ্তার ৪

নারী যাত্রীদের শ্লীলতাহানি ও চলন্ত বাসে ডাকাতি: গ্রেপ্তার ৪

বিএনএ, ঢাকা: ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার( ২২ ফেব্রুয়ারি) মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় লুট হওয়া নগদ টাকা ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার তিনদিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার চকবড়াইগ্রামের মোজাহার আলীর ছেলে ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ১৭।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা-রাজশাহী-চাপাই রোডে রাজশাহীগামী যাত্রীবাহী (ময়মনসিংহ-ব-১১-০০১১) একটি বাসে প্রায় তিন ঘণ্টা নির্যাতন চালিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয় ডাকাতদল। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি করে ডাকাত সদস্যরা।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট