23 C
আবহাওয়া
১১:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ডিবি কার্যালয়ে আবারও হিরো আলম

ডিবি কার্যালয়ে আবারও হিরো আলম

ডিবি কার্যালয়ে আবারও হিরো আলম

বিএনএ, ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

হিরো আলম জানান, বইমেলা থেকে বের করে দেওয়া সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতে তিনি সেখানে গেছেন।

এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’ নিজের লেখা এই বইটি বিক্রির জন্য পাঠকদের উৎসাহিত করছিলেন হিরো আলম। হঠাৎ একদল দর্শনার্থী তাদের ‘ভুয়া ভুয়া’ ‘ছিঃছিঃ ছিঃছিঃ’ ধ্বনি দিয়ে দিয়ে তাড়া করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তা বেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা