28 C
আবহাওয়া
৩:১৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ১

চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ১


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর জামালখানে দেয়াল ধসে মোহাম্মদ জসিম উদ্দিন এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে নগরীর জামালখানের দাওয়াত রেস্টুরেন্টের পাশে রতন ভট্টাচার্যের দোতলা ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে।
দেয়াল ধসে নিহত এক জামালখান

প্রত্যক্ষদর্শীরা  জানান, রতন ভট্টাচার্যের পুরনো দোতলা ভবনটি  ভাঙার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, জামালখান এলাকা থেকে ছাদ ধসে নিহত জসিম নামে একজনকে আনা হয়। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রণ ভট্টাচার্য নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু