26 C
আবহাওয়া
১২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ৮৫ টি পাসপোর্টসহ প্রতারক আটক

কক্সবাজারে ৮৫ টি পাসপোর্টসহ প্রতারক আটক

কক্সবাজারে ৮৫ টি পাসপোর্টসহ প্রতারক আটক

বিএনএ, ঈদগাঁও  (কক্সবাজার): কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ- বাঁশঘাটা এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে এক প্রতারককে আটক করেছে র‌্যাব- ১৫। এ সময় তার কাছে থেকে ৮৫টি বাংলাদেশী পাসপোর্ট, ৩টি ব্যাংক চেক, ৯টি সীল ও ২টি স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন  র‌্যাব- ১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন। আটক আবদুল জলিল (৩৫) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পুর্ব ইছাখালী গ্রামের মৃত আবদুর জব্বারের ছেলে।
সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ব্যক্তি কক্সবাজারের ঈদগাঁও থানাধীন বাঁশঘাটা সড়কে একটি অফিস কক্ষে বিভিন্ন অবৈধ পাসপোর্ট, নকল সীলমোহর ব্যবহারসহ অনৈতিক কাজ করে আসছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।তার সহযোগী উপজেলার ইসলামাবাদ বোয়ালখালী একালার মৃত তাজর মুলুক প্রকাশ হাজী তাজু মিয়ার ছেলে নাজির হোসেন ভূট্টো কৌশলে পালিয়ে যায়। এ সময় তাকে তল্লাশি করে ভিন্ন নামের ৮৫টি বাংলাদেশী পাসপোর্ট, ৯টি সীলমোহর, ২টি স্ট্যাম্প প্যাড, ৩টি ব্যাংক চেক উদ্ধার করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পাসপোর্ট, এনআইডি ও নকল সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ মোঃ রেজাউল করিম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী