29 C
আবহাওয়া
১১:২০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » খাবার দিতে দেরি, বিয়ে ভাঙলেন বর

খাবার দিতে দেরি, বিয়ে ভাঙলেন বর

বর

বিএনএ রকমারি ডেস্ক: বর নিয়ে কনের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন বরযাত্রীরা। ছাদনাতলায় বসেও পড়েছিলেন বর। কিন্তু হঠাৎই বিয়ের আনন্দ-কোলাহল থেমে শুরু হলো প্রবল হট্টগোল। বিয়ে না করে বরযাত্রীদের নিয়ে বাড়ি ফিরে গেলেন পাত্র। আর কনেপক্ষ ছুটল পুলিশের কাছে। রবিবার ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার ঈশ্বরীতলায়।

কনেপক্ষ খাবার দিতে দেরি করায় বরপক্ষের সঙ্গে ঝামেলা শুরু হয়। এক কথা, দু’কথায় শুরু হয় উত্তেজনা। তারপর ছাদনাতলা থেকে সটান উঠে পড়েন পাত্র। কনেপক্ষ থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা, কেউ তাকে বুঝিয়ে রাজি করাতে পারেননি। বরযাত্রীদের কেন খাবার দিতে দেরি হবে, বারবার এই প্রশ্ন করে বিয়ে না করেই ফিরে যান পাত্র। শুধু তাই নয়, বিয়ে উপলক্ষে পাওয়া যাবতীয় উপহার কনেপক্ষকে ফিরিয়ে দেন বরের বাবা। অপমানিত কনেপক্ষ পুলিশে অভিযোগ জানিয়েছে।

কনের মা মীনা দেবী পুলিশকে জানান, পূর্ণিয়ার ধমদহের বাসিন্দা রাজকুমার ওঁরাওয়ের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ের নির্ধারিত দিনক্ষণে তাদের বাড়িতে পৌঁছেও যান বর ও তার আত্মীয়-বন্ধুরা। কিন্তু শুধু খাবার দিতে দেরি হওয়ায় বিয়ে না করে উঠে যান বর। এ নিয়ে পাত্র ও তার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত