বিএনএ, পটুয়াখালী: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনের বিএনপির সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের নিজ বাড়ির সামনে অবস্থিত মায়ের কবরস্থানে জিয়ারত ও দোয়া মোনাজাত করেন নুরুল হক নুর। এসময় তিনি মায়ের রুহের মাগফেরাত কামনা করেন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার দোয়া চান।
নুরের সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু নাঈম, গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাবেক সদস্যসচিব শাহ আলম সরদার, চর বিশ্বাস ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জুয়েল হাওলাদার, তার পরিবারের সদস্যরাসহ দলীয় নেতাকর্মীরা ।
স্থানীয়রা বলেন, ধর্মীয় ও পারিবারিক আবহে মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করায় বিষয়টি তাদের কাছে খুবই ভালো লেগেছে। তারা নুরের সুস্থতা ও নির্বাচনি সফলতা কামনা করেন।
উল্লেখ্য, আসনটিতে নুরুল হক নুর ও বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা মো. হাসান মামুন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহম্মদ শাহ আলম ও ইসলামী আন্দোলনের মু. আবু বক্কর ছিদ্দিকী।
বিএনএ/শাম্ম
![]()

