22 C
আবহাওয়া
৮:১৮ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » বিপিএলে টিকে রইল ঢাকা

বিপিএলে টিকে রইল ঢাকা


বিএনএ, ক্রীড়া ডেস্ক : লিগ পর্বের শেষভাগে জ্বলে উঠেছে ঢাকা ক্যাপিটালস।  সিলেট স্ট্রাইকার্সকে হারানোর পর এবার চিটাগং কিংসকে ধসিয়ে দিয়েছে তারা। বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে স্বাগতিক চিটাগংকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংয়ের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে শুরু থেকেই তেড়েফুঁড়ে ব্যাট করেছে ঢাকা। বিশেষ করে ওপেনার তানজিদ হাসান শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিক বোলারদের শাসন করেছেন। ৪৭ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৯০ রানের হার না মানা এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন এই ওপেনার।

চিটাগংয়ের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম এবং হোসেন তালাত।

এর আগে ঘরের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান পর্যন্ত যেতে সমর্থ হয় চিটাগং। ব্যাটিংয়ে দারুণ শুরুর পর ঢাকার বোলারদের তোপের মুখে পড়েছে মিঠুন ব্রিগেড।

ঢাকার বোলারদের মধ্যে দাপুটে বোলিং করেন মোস্তাফিজুর রহমান। উইকেট না পেলেও চার ওভারে খরচ করেন মোটে ১৮ রান। দিনের অন্যতম সফল বলা যায় মোসাদ্দেক হোসেনকে। বিপিএলের মাঝপথে দলে পাওয়া মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রানে নেন ২ উইকেট। দুটি উইকেট ঝুলিতে পুরেছেন নাজমুল ইসলামও।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা