33 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » এক অঙ্কের ঘরে নওগাঁর তাপমাত্রা

এক অঙ্কের ঘরে নওগাঁর তাপমাত্রা

কুয়াশা

বিএনএ ডেস্ক: নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। মাঘের শুরুতে ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল রোববার যা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুর বলেন, দিন যাচ্ছে তাপমাত্রা আরও নিম্নমুখী হচ্ছে। আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুএকদিন অব্যাহত থাকতে পারে।

এ দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁসহ বেশ কয়েকটি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

স্থানীয়রা জানান, নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। কয়েকদিন ধরে দিনে কিছুক্ষণের জন্য রোদের দেখা মিললেও হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য। এ কারণে দিনভর শীতে জবুথবু থাকতে হচ্ছে। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। উষ্ণ কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা।

এর আগে ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে নওগাঁ। মেলেনি সূর্যের দেখা। উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা ব্যাপক হারে অনুভূত হচ্ছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’