31 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাব্বির- সৌমির ‘বিবাহিত ব্যাচেলর’

সাব্বির- সৌমির ‘বিবাহিত ব্যাচেলর’

নাটক

বিনোদন ডেস্ক: আদনানের মা না থাকায় ছেলেকে নিয়ে ব্যাচেলর বাসায় থাকেন আশরাফ আলী সাহেব। এই শহরে ব্যাচেলর বাসা পাওয়া খুব কঠিন। নানান ঝামেলায় এক বাসায় বেশি দিন থাকা হয় না তাদের। বাসা খুঁজে পেতেও বেগ পোহাতে হয়। খুব কষ্টে একটা বাসা পেলেও বাধ্য হয়েই নিতে হয় মিথ্যার আশ্রয়। কিন্তু সেখানেও চোর সন্দেহে বাড়িওয়ালার মেয়ে শ্রাবণীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যায় আদনানের। তবুও ছাড়া যাবে না এই বাসা। এমনই গল্পে এগোতে থাকে নাটক ‘বিবাহিত ব্যাচেলর’। নাটকটি পরিচালনা করেছেন এম এইচ রাসেল।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রশিদুর রহমান। এতে আদনান চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও শ্রাবণী চরিত্রে সেমন্তী সৌমি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, সম্মু চৌধুরী, সিরাজুল ইসলাম, পামির চৌধুরী, মিলি মুন্সি, সাজ্জাদ চৌধুরী।

নাটকটি নিয়ে মিশু সাব্বির বলেন, নাটকের গল্পটি সুন্দর, ব্যাচেলর জীবনের কষ্টগুলো উঠে আসবে। সঙ্গে হাস্যরসাত্মক ঘটনাও আছে। আমরা বেশ আনন্দের সঙ্গেই কাজটি করেছি। দর্শকরাও নাটকটি পচ্ছন্দ করবে।

নাটকটি নিয়ে পরিচালক রাসেল বলেন, ব্যাচেলর জীবনে বাসা খুঁজে পাওয়া কষ্টের। আর যাদের মা মারা যান বাবা- ছেলে একা থাকেন তাদেরও কম বিড়ম্বনা পোহাতে হয় না। এমনই একটি গল্পের নাটক এটি। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে।

নাটকটি প্রযোজনা করেছেন তারিক হোসেন। ডাংগুলি এন্টারটেইনমেন্ট থেকে আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাবে বিবাহিত ব্যাচেলর নাটকটি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী