27.5 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা, মূল হোতা গ্রেফতার

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা, মূল হোতা গ্রেফতার

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা, মূল হোতা গ্রেফতার

বিএনএ,সিরাজগঞ্জ:সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে বিজয়ী ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলামের মূল হত্যাকারী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার(২১ জানুয়ারি)রাতে ঢাকার যাত্রাবাড়ির ধলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার(২২ জানুয়ারি)সকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার পরিত্যক্ত একটি ডোবার পাশ থেকে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ।গ্রেফতার জাহিদুল সিরাজগঞ্জ শহরের সাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার টিক্কা ব্যাপারীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।তিনি জানান,কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার তথ্য নিশ্চিত হওয়ার পর সিরাজগঞ্জ থানা পুলিশের একটি দল পুলিশ হেডকোয়ার্টার, ডিএমপি ও পিবিআই’র সহযোগিতায় যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা জাহিদুলকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল হত্যাকাণ্ডে  সরাসরি সম্পৃক্ত থাকার কথা সে স্বীকার করেছে।তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী।ঢাকায় কাজ করেন।নির্বাচনের তিনদিন আগে সে সিরাজগঞ্জে আসে।নির্বাচনের দিন শাহাদাত হোসেন পরাজিত হলে নিজেরাই হট্টগোল সৃষ্টি করে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলামকে ছুরিকাঘাত করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন। মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান হাসিবুল আলম বিপিএম।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৪ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম।ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেনের সমর্থকরা বিজয়ী প্রার্থীদের ওপর হামলায় চালায়। সে সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন।ওইদিন রাত ৮টার দিকে শহরের প্রাইম হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন রাতে নিহতের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে একটি মামলা করেন।মামলায় প্রধান আসামি করা হয় পরাজিত প্রার্থী ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনকে। মামলায় মোট ৩২ জনের নাম উল্লেখ করে আজ্ঞাতনামা আরো ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?