24 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-৩

কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-৩

কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-৩

বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুনে ভরার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে।আহত হয়েছে অন্তত ১৫ জন।শুক্রবার (২২ জানুয়ারি) সকালের এই দুর্ঘটনা ঘটে।আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।বেশ কয়েকজনের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন,মাতারবাড়ি আজিজিয়া মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক সভা চলছিল।শুক্রবার সভার শেষ দিন ছিল। সভায় মালামাল বিক্রি করতে আসা দোকানিদের জন্য হাইস্কুলের মাঠে জায়গা করে দেয়া হয়।সেখানে সকালে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরাচ্ছিলেন এক বিক্রেতা।সে সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে