32 C
আবহাওয়া
৩:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনা মোকাবেলায় ১০ নির্বাহী আদেশে বাইডেনের সই

করোনা মোকাবেলায় ১০ নির্বাহী আদেশে বাইডেনের সই

করোনা মোকাবেলায় ১০ নির্বাহী আদেশে বাইডেনের সই

বিএনএ, বিশ্ব ডেস্ক : শপথ নেওয়ার পর হোয়াইট হাউসে প্রথম পূর্ণ একদিনের দায়িত্ব পালনের সময়ে ১০টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে প্রাণঘাতী করোনা মোকাবেলায় মাস্ক পরার নীতি আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন তিনি।

এছাড়া আদেশে যুক্তরাষ্ট্রে ভ্রমণে আসা লোকদের কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছে। বাইডেন বলেন, আগামী মাস নাগাদ করোনায় মৃত্যুর সংখ্যা চার লাখ থেকে বেড়ে পাঁচ লাখ ছুঁইবে। কাজেই এখন কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।

বাইডেন বলেন, আমরা এখন জাতীয় জরুরি অবস্থার মধ্যে রয়েছি। সেভাবেই এ অবস্থাকে বিবেচনা করার সময় এসেছে এখন।

বিমানে ওঠার আগে করোনার নেগেটিভ সনদ লাগবে তো বটেই যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের এখন থেকে কোয়ারেন্টিনেও থাকা লাগবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের অধীন বিদ্যমান বিধিনিষেধকে আরও কঠোর করে দেওয়া হয়েছে।

এ পর্যন্ত হোঁচট খাওয়া টিকাদান কর্মসূচিকে আরও জোরদারের নির্দেশ দিয়েছেন বাইডেন। আর গণপরিবহনে চলাচলে মাস্ক পরা অপরিহার্য করে দিয়েছেন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত