31 C
আবহাওয়া
৮:৫৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বনশ্রীর আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

বনশ্রীর আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

বনশ্রীর আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

বিএনএ, ঢাকা: রাজধানীর বনশ্রীতে একটি ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ভবনের বাসিন্দারা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুন লাগে।

ভবনের বাসিন্দারা জানান, সন্ধ্যার পরই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। এতে পুরো ভবন ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এসময় প্রাণ বাঁচাতে ভবনের বাসিন্দারা ছাদে উঠে পাশের বিল্ডিংয়ে আশ্রয় নেয়।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টায় আগুন লাগার বিষয়টি জানার সাথে সাথে বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কে পৌঁছাই। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসার ফ্রিজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ।

বিএনএনিউজ/আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮