26 C
আবহাওয়া
১:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন পর্যবেক্ষণে আসছে ৯ দেশ

নির্বাচন পর্যবেক্ষণে আসছে ৯ দেশ


বিএনএ, ঢাকা:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে ৯ দেশ নিশ্চিত করেছে।দেশগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া এবং ফিলিস্তিন। এছাড়া আরও কিছু দেশের অংশগ্রহণ করার সম্ভবনা রয়েছে।

এ ছাড়া বর্তমান বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট টিম এবং ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করবে।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুখপাত্র সেহেরী সাবরীন।

পররাষ্ট্রের এই মুখপাত্র বলেন, ‘এখন পর্যন্ত ৯টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চত করেছে। এ ছাড়া ইইউর একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছেন। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন তারা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে জানা যাবে।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী