31 C
আবহাওয়া
১২:৩৩ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আমেরিকায় বন্দি আছে ৬০ জনের বেশি রুশ নাগরিক: মস্কো

আমেরিকায় বন্দি আছে ৬০ জনের বেশি রুশ নাগরিক: মস্কো


বিএনএ, বিশ্বডেস্ক : আমেরিকার হাতে রাশিয়ার কতজন নাগরিক বন্দী রয়েছেন তার সংখ্যা প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন জানিয়েছেন, আমেরিকা রাশিয়ার বন্দি নাগরিকদেরকে বিনা বিচারে আটকে রেখেছে এবং তাদেরকে পণবন্দি হিসেবে ব্যবহার করছে।

মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উচ্চ পর্যায়ের দুজন বন্দি বিনিময়ের পর এই বক্তব্য দিলেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বহু বছর ধরে আমেরিকা সারা বিশ্ব থেকে রুশ নাগরিকদেরকে শিকারে পরিণত করছে বিশেষ করে যেসব দেশের সাথে তাদের বন্দী বিনিময় চুক্তি রয়েছে সে সব দেশ থেকে রুশ নাগরিকদেরকে বন্দী হিসেবে নিয়ে যাচ্ছে আমেরিকা।

রিয়া নভোস্তি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সের্গেই ভারশিনিন বলেন, আমেরিকা রুশ নাগরিকদেরকে মিথ্যা অজুহাতে বন্দি করছে।

রুশ মন্ত্রী আরো বলেন, মার্কিন আদালত নামকাওয়াস্তে রায় দেয় যাতে যুগ যুগ ধরে রাশিয়ার নাগরিকদের আটকে রাখা যায়। সেখানে কোন রুশ নাগরিক ন্যায়বিচারের আশা করতে পারেন না।

তিনি জানান, আমেরিকা এ পর্যন্ত ৬০ জনের বেশি রুশ নাগরিককে পণবন্দি হিসেবে আটকে রেখেছে। রাশিয়ার এ মন্ত্রীর তথ্য অনুসারে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পরিস্থিতির অবনতি হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা