23 C
আবহাওয়া
১:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ৬ মাস বন্ধের পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

৬ মাস বন্ধের পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

৬ মাস বন্ধের পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

বিএনএ: জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় (জেএফসিএল) দীর্ঘ ৬ মাস বন্ধের পর উৎপাদন শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ্ খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ১১ ডিসেম্বর কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। গত সোমবার চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।

কারখানা সূত্র জানায়, চলতি বছরের ২১ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কারখানা সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে টানা ৬ মাস মানবেতর জীবনযাপন করে। অপরদিকে মূল্যবান যন্ত্রাংশগুলো পুরোপুরি অকেজো হওয়ার শঙ্কাও দেখা দেয়।

মুহাম্মদ শহীদুল্লাহ্ খান বলেন, ‘মঙ্গলবার বিকেল ৫টা থেকে ইউরিয়া উৎপাদন চালু হয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিক আছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা