23 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে চার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে চার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে চার ছিনতাইকারী গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় ছিনতাইয়ের ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) নগরীর কোতোয়ালী ও চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ ইদ্রিস (২২), ইমন বড়ুয়া (২৩), ইব্রাহিম বাপ্পি (২৭) ও মিজানুর রহমান রনি (২৭)।

জানা যায়, গত ১৮ ডিসেম্বর ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা থেকে আসা আসিফুল হক চৌধুরী বাস থেকে নেমে হেঁটে নিজের বাসায় যাচ্ছিলেন। পথে শুলকবহর ইকবাল বোর্ডিংয়ের গলির পাশে আলামিন হাউজিং সোসাইটির সামনে চার যুবক তার পথরোধ করে ছুরিকাঘাত করে। এরপর ২৭ হাজার টাকা দামের মোবাইল, ৩০ হাজার টাকা দামের ল্যাপটপ ও নগদ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি আসিফুল হক পুলিশকে জানায়। এরপর সিএমপির উত্তর বিভাগের উপকমিশনার বিজয় বসাকের সার্বিক নির্দেশনায় ও পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান নামে।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে ছিনতাইয়ের ঘটনা ও চোরাই মোবাইল কেনাবেচায় যুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। এদেরমধ্যে ইদ্রিস সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয়েছিল।

গ্রেপ্তার চার যুবককের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা আছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা