23 C
আবহাওয়া
১:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ১৪৩

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ১৪৩


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায়  করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৪৩ জন।  এ নিয়ে মোট আক্রান্ত ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে একজন মারা গেছে।

রোববার (২০ ডিসেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা যায়,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩১ জন , বিআইটিআইডিতে ২৮ জন,চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

এ ছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে  ১১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে  ২১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে  ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ দিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৫ জনের করোনা  পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৪৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।  আক্রান্তদের মধ্যে নগরীতে ১৩০ জন এবং উপজেলায় ১৩ জন।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা