28.4 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মেট্রোরেল শুক্রবার যে সময়ে চলবে

বিএনএ, ঢাকা : রাজধানীর কাজিপাড়া থেকে শেওড়াপাড়া যাওয়ার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কাফরুল থানা এলাকায় এই ঘটনা ঘটে।

বোম্ব ডিসপোজাল ইউনিটের ঘটনার প্রতিবেদন অনুযায়ী, ট্র্যাকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।

খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দলটি প্রথমে ঝুঁকি মূল্যায়ন করে এবং পরে নিরাপদে মেট্রো লাইন থেকে ককটেল দুটি সরিয়ে ফেলে। পরবর্তীতে উদ্ধার করা ককটেলগুলো একটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু