28.9 C
আবহাওয়া
২:১৯ অপরাহ্ণ - জুলাই ৭, ২০২৬
Bnanews24.com
Home » ভূমিকম্পে ৫ তলা ভবনের রেলিং পড়ে নিহত ৩

ভূমিকম্পে ৫ তলা ভবনের রেলিং পড়ে নিহত ৩


বিএনএ, ঢাকা : রাজধানী ঢাকায় ভূমিকম্পের ভয়াবহ এই কম্পনে বংশাল এলাকার কসাইটুলিতে ৫ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) ‎বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশিস জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ে ৩ পথচারী নিহত হয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছে। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) রয়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিশু। আরেকজন ওই মেডিকেল কলেজেরই ৫২ব্যাচের শিক্ষার্থী। তার নাম রাফিউল। অপর একজনের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, রেলিং পড়ে নিহতদের রক্তাক্ত দেহ রাস্তায় পড়েছে আছে। আশপাশের কয়েকজন লোক দৌড়ে এসে সেগুলো উদ্ধার করছেন। অন্তত একজনের মুখ ও মাথার সামনের অংশ থেতলে গেছে।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদন লেখা এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলা পড়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ