29 C
আবহাওয়া
৭:০০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর


বিএনএ, হবিগঞ্জ : হবিগঞ্জে চুনারুঘাটে হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে ৭ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চৌধুরী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে উভয়পক্ষের যুক্ত তর্ক শেষে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ পিপি নুরুল ইসলাম চৌধুরী।

তিনি জানান- গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়। এছাড়াও গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

আসামিপক্ষের আইনজীবী মো. শহিদুল ইসলাম জানান, সুমনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে ও সাম্প্রতিক সময়ে অন্যান্য আইনজীবীদের প্রসঙ্গ উল্লেখ করে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী