29 C
আবহাওয়া
৩:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় দলের আবারও ম্যানেজার হলেন নাফিস ইকবাল

জাতীয় দলের আবারও ম্যানেজার হলেন নাফিস ইকবাল

ফের জাতীয় দলের ম্যানেজার হলেন নাফিস ইকবাল

বিএনএ, স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগে দেশের ক্রিকেটে নানা নাটকীয়তা তৈরি হয়। তামিম ইকবাল শেষ মুহূর্তে এসে স্কোয়াডে জায়গা পাননি। সবকিছু ঠিক থাকার পরও বিশ্বকাপে ম্যানেজার হিসেবে যাওয়া হয়নি নাফিস ইকবালের। এ নিয়ে পরে অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্য নিয়েও আলোচনা-সমালোচনা তৈরি হয়।

বিশ্বকাপ ভরাডুবির পর ম্যানেজার হিসেবে আবারও জাতীয় দলে ফিরছেন নাফিস ইকবাল, গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন খবরটি।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি। আপাতত এই অবধিই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘরের মাঠের সিরিজটিতে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই সিরিজে খেলছেন না তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদও।

আরও পড়ুন: জনগণই মূল শক্তি, অগ্নিসন্ত্রাস নয়-প্রধানমন্ত্রী

কিউইদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে ঢাকায়। এরপর আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। তবে সেখানে নাফিস থাকবেন কি না সেটা নিশ্চিত করা হয়নি তাকে।

বাংলাদেশ সফরে এসে দুই টেস্ট সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু লম্বা বিশ্বকাপের ক্লান্তি কাটাতে সফরকারীদের অনুরোধে সেটা বাতিল করেছে বিসিবি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট