20 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না: প্রতিমন্ত্রী

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না: প্রতিমন্ত্রী

বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বিইআরসি

 

বিএনএ ডেস্ক: গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২১ নভেম্বর) সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি’র আবেদনের পরিপ্রেক্ষিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

প্রতি কিলোওয়াট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোওয়াটে ১ টাকা ৩ পয়সা করে বেড়েছে। শতাংশের হিসাবে ১৯.২২ শতাংশ বেড়েছে। আগামী মাস থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।

প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির মূল্য সমন্বয় করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না। দাম বাড়বে কি না, সেটাও নির্ভর করছে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে। সবকিছু যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচনের আগে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না-এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এখানে আমি বাড়ানোর কথা তো বলিনি একবারও। নির্বাচনের এক বছর আগে নাকি দুই বছর আগে সেটা বিষয় নয়, এখন সারা বিশ্বেই দাম সমন্বয় হচ্ছে। ৭ ডলারের গ্যাস ৩০ ডলারে কিনতে হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা