27 C
আবহাওয়া
৯:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আজ বিকালে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

আজ বিকালে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

আজ ৬৬ সাংগঠনিক জেলা ও রোববার ঢাকায় বিএনপির পদযাত্রা

বিএনএ, ঢাকা: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। তবে ক্ষুদে বার্তায় সংবাদ সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়নি।

এতে বলা হয়, সোমবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

একটি সূত্র জানিয়েছে, কুমিল্লায় লিফলেট বিতরণকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনায় কোনো কর্মসূচি ঘোষণা করা হতে পারে সংবাদ সম্মেলনে। এছাড়া সমসাময়িক ইস্যু নিয়ে বক্তব্য দেবেন মির্জা ফখরুল।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী