29 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » উদ্বোধনী ম্যাচে হারলো কাতার

উদ্বোধনী ম্যাচে হারলো কাতার


বিএনএ, স্পোর্টস ডেস্ক : উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হারলো স্বাগতিকরা। দুটো গোলই করেছেন এনার ভ্যালেন্সিয়া। কাতারের দোহার আল বাইত স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার ৫ মিনিটেই প্রতিপক্ষের জালে বল ঢুকান ইকুয়েডর। কিন্তু অফসাইডের কারণে এনের ভালেনসিয়ার করা গোলটি শেষ পর্যন্ত বাতিল হয়।

খেলার ১৬তম মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেনসিয়াকে পেনাল্টি বক্সের মধ্যে বাজেভাবে ফাউল করেন কাতারের গোলরক্ষক সাদ আল শিব। আর তাতেই বাজে রেফারির বাঁশি। স্বাগতিক গোলরক্ষক সাদকে হলুদ কার্ড দেওয়ার পাশাপাশি এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টির ইশারা করেন অনফিল্ড রেফারি। সেই পেনাল্টি থেকে গোল নিশ্চিত করেন ভ্যালেনসিয়া।

এরপর খেলার ৩২ মিনিটে ডি বক্সের ভেতর থেকে বল পেয়ে হেডে গোল নিশ্চিত করেন ভেলেনসিয়া। তার জোড়া গোলে ২-০তে এগিয়ে যায় ইকুয়েডর।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইকুয়েডর।

বিরতি থেকে ফিরে অবশ্য গোল শোধের বেশ চেষ্টা করে স্বাগতিকরা। যদিও শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ করলেও দ্বিতীয়ার্ধে গেলের দেখা পায়নি কেউই। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮