29 C
আবহাওয়া
৫:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » পলিথিন শপিং ব্যাগমুক্ত বাজারকে পুরস্কার দেয়া হবে-পরিবেশ উপদেষ্টা

পলিথিন শপিং ব্যাগমুক্ত বাজারকে পুরস্কার দেয়া হবে-পরিবেশ উপদেষ্টা

সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা :  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগমুক্ত বাজারকে পুরস্কার দেয়া হবে।

উপদেষ্টা রবিবার(২০ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত মহানগরের ব্যবসায়ী মালিক সমিতির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এ নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। পলিথিন ব্যাগ উৎপাদন, পরিবহন, বিপণন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এর বিকল্প হিসেবে পাট ও চটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং আমরা চাই ব্যবসায়ীরা এ উদ্যোগের অংশীদার হোক।

পরিবেশ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তৃতা করেন অতিরিক্ত সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। উন্মুক্ত আলোচনা পর্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করেন এবং পলিথিনের উৎস বন্ধসহ বিভিন্ন পরামর্শ দেন।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট