20 C
আবহাওয়া
৪:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জিম্মি মার্কিন মা–মেয়েকে ছেড়ে দিল হামাস

জিম্মি মার্কিন মা–মেয়েকে ছেড়ে দিল হামাস


বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় জিম্মি করে রাখা মার্কিন নারী জুডিথ ও তার মেয়ে নাটালি রানানকে মুক্তি দিয়েছে হামাস। শুক্রবার (২০ অক্টোবর) তাদের মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

গত ৭ অক্টোবর থেকে তারা হামাসের হাতে বন্দি ছিলেন।

তাদের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মুক্তি পাওয়ার পর ওই মার্কিন নারী ও তার মেয়ে শুক্রবার গভীর রাতে ইসরাইলে পৌঁছান।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, জুডিথ (৫৯) ও তার মেয়ে নাটালি রানান (১৭) দ্বৈত আমেরিকান-ইসরাইলি নাগরিক ছিলেন। শুক্রবার গভীর রাতে তাদের রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির কাছে ছেড়ে দেওয়া হয়। পরে ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনেক দিনের মধ্যস্থতার ফলে এই মুক্তি মিলেছে। কাতার আশা করে- সংলাপের মাধ্যমে সব বেসামরিক জিম্মিদের মুক্তি দেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা