22 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত

টাঙ্গাইলে বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত

টাঙ্গাইল

বিএনএ টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার হান্নান মোল্লার ছেলে স্বাধীন (৩৫) ও একই উপজেলার মুস্তাক হোসেন (২৮)। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।

পুলিশ জানায়, স্বাধীন ও তার বোনজামাই মুস্তাক দুজনেই ঢাকার একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষে বুধবার বিকেলে পাবনা থেকে তারা ঢাকার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি  বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে পুলিশ খবর পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বিএনএনিউজ২৪/ রহমান উজ্জ্বল , এমএইচ

 

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা