29 C
আবহাওয়া
১:১০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

কর্ণফুলীতে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

কর্ণফুলীতে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরে ডুবে ফারজানা ইসলাম মীম (১১) ও রুমাইন ইসলাম (৮) নামে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম সৈন্যের বাড়ি মালেক সওদাগর বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিশুদের পিতা মোহাম্মদ ইসমাইল হোসেন।

স্থানীয় লোকজন জানান, বিকেলে বড় বোন ফারজানা ইসলাম মীম ও ছোট বোন রুমাইন ইসলামসহ আরেক শিশু মিলে বাড়ির পাশে খেলা করছিলেন। পরে পাশের পুকুরে নেমে গোসল করতে গিয়ে অসাবধানবশত পুকুরে দুই বোনেই ডুবে যায়। বিষয়টি দেখে অন্য শিশু চিৎকার করলে, তাঁর চিৎকারের শব্দ শোনে আশে পাশের লোকজন দ্রুত পুকুরে নেমে দুই বোনকে উদ্ধার করে প্রথমে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা দেখে তাঁদের দুই বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা দুই বোনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ফারজানা ইসলাম মীমকে মৃত ঘোষণা করেন। আর ছোট বোন রুমাইন ইসলামকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। চমেক হাসপাতালে অভিভাবকের সাথে থাকা মো. মানিক এ তথ্য নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামামদ মনির হোসেন বলেন, পানিতে পড়ে দুই শিশু মারা গেছে বলে শুনেছি। বাকিটা খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল