31 C
আবহাওয়া
১১:০৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে লাইসেন্স না থাকায় ৬ বাইক চালককে জরিমানা

বোয়ালখালীতে লাইসেন্স না থাকায় ৬ বাইক চালককে জরিমানা

বোয়ালখালীতে লাইসেন্স না থাকায় ৬ বাইক চালককে জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে যত্রতত্র পার্কিং ও লাইসেন্স না থাকায় ৬ বাইক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

তিনি বলেন, লাইসেন্স না থাকায় ও সড়কে অবৈধভাবে যত্রতত্র পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৬ জন বাইক চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩ হাজার জরিমানা করা হয়েছে। এসময় পৌর সদরে যানজটমুক্ত রাখতে যত্রতত্র পার্কিং না করতে এবং সড়ক ও ফুটপাতে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন