29 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ


নেপাল থেকে বাংলাদেশ পানিবিদ্যুৎ আমদানি করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।  এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করতে অন্তর্বর্তী সরকারের একটি প্রতিনিধি দল নেপাল সফর করবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) নেপালের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ আমদানি করবে বিধায় শিগগিরই নেপাল ও ভারতের সঙ্গে বাংলাদেশ ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বলেও জানান তিনি।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, “বাংলাদেশ যখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, তখন নেপাল অন্তর্বর্তী সরকার ও জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সব ধরনের সমর্থন ও সহযোগিতা প্রদানে সংহতি প্রকাশ করছে।”

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট