27 C
আবহাওয়া
২:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফেনীতে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফেনীতে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বিএনএ,ফেনী: ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণে ছাত্র হত্যা মামলার  আসামি জোবায়ের হোসেন প্রকাশ হৃদয় (২৩)’কে গ্রেপ্তার করে র‌্যাব-৭ ও র‌্যাব-১১  শুক্রুবার (২০ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে পাচঁটায় নোয়াখালীর সুধারামপুর থানার সোনাপুর জিরো পয়েন্ট থেকে গ্রেফতার করেছে।

আসামি জোবায়ের হোসেন হৃদয় প্রকাশ ভাঙ্গা হৃদয় নোয়াখালী জেলার সুধারাম থানার পশ্চিম অশ্বদিয়ার নুরুল আমিন প্রকাশ কালাম এর ছেলে।

র‍্যাব জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করে। উক্ত কর্মসূচিতে ফেনী জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্র-জনতার সঙ্গে বারইয়ারহাট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছাইদুল ইসলাম (২০) অংশগ্রহণ করেন। এ সময় ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর নির্দেশে অন্যান্য আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলি ছোড়ে। এ সময় ছাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে প্রাণ ভয়ে দৌড়ে মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ দিকে চলে যান। এক পর্যায়ে আত্মরক্ষার জন্য স্টার লাইন কাউন্টার সংলগ্ন পশ্চিম পার্শ্বে ফ্লাইওভারের ওপরে উঠে শুয়ে পড়েন। আসামিগণ ফ্লাইওভারের ওপরে উঠে ছাইদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ১৪ থেকে ১৬টি গুলি করে। ছাইদুল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা পুনরায় হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা, লোহার রড, রাইফেলের বাট দিয়ে পিটিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট