31 C
আবহাওয়া
৭:৪৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » জাতিসংঘের ৭৯তম অধিবেশনের মূল পর্ব শুরু মঙ্গলবার

জাতিসংঘের ৭৯তম অধিবেশনের মূল পর্ব শুরু মঙ্গলবার

un

বিশ্ব ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)। এবারের প্রতিপাদ্য- টেকসই উন্নয়ন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ ও শান্তিময় বিশ্ব গড়ে তোলা।

এবারের অধিবেশনে টেকসই উন্নয়ন, দ্বন্দ্ব নিরসন ও উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়া অধিবেশনে গুরুত্ব পেতে পারে গাজা-মধ্যপ্রাচ্য ইস্যু। আলোচনা হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও।

এবারের আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নীতিগত পরিবর্তনের আভাস দেখছেন বিশ্লেষকরা। আলোচনার টেবিলে থাকবে জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়।

যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের গ্লোবাল ইউরোপ প্রোগ্রাম পরিচালক রবিন কুইনভিল জানান, অধিবেশনে এবার অনেক জরুরি বিষয় রয়েছে, যার ওপর আলোচনা হতে পারে। যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এটিই অধিবেশনের মুখ্য আলোচনার বিষয়বস্তু হয়ে উঠবে। বিশ্বনেতারা এই বিষয়ে এবার নীতিগত পরিবর্তন আনতে পারেন। যা মোড় ঘুড়িয়ে দিতে পারে।

জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট নিয়েও আলোচনা হতে পারে অধিবেশনে। এছাড়া অধিবেশনের মূল পর্বে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শেষ হবে ২৮ সেপ্টেম্বর।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮