27 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারত থেকে এল ৫৩ হাজার ব্যাগ স্যালাইন

ভারত থেকে এল ৫৩ হাজার ব্যাগ স্যালাইন


বিএনএ, যশোর: ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভারত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫৩ হাজার ব্যাগ স্যালাইন দেশে এসেছে। বুধবার বন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাতেই ঢাকার উদ্দেশ্যে স্যালাইন পাঠানো হয়।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে আসা স্যালাইনের চালানটি বন্দরে পৌঁছালে দ্রুতই আনুষ্ঠানিকতা শেষে রাতেই ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

বুধবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ট্রাকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন দেশে এসেছে। এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন দেশে আসে। এ নিয়ে দুই চালানে ৫৩ হাজার ২৫০ ব্যাগ স্যালাইন আমদানি করা হলো।

গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানি করা হবে। অনেকেই বলছেন, বাজারে স্যালাইনের কিছুটা ঘাটতি রয়েছে। এ জন্য ভারত থেকে ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই ৩ লাখ ৫০ হাজার ব্যাগ স্যালাইন দেশে আসবে।

স্যালাইন আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স জাস করপোরেশন’র প্রতিনিধি মোহম্মদ কাজল জানান, সংকট মোকাবিলায় আমদানি করা স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মূল্যে তা কিনতে পারবেন রোগীরা। শুল্কায়নসহ প্রতি ব্যাগের আমদানি মূল্য পড়ছে ৮০ টাকা। এরপর পরিবহনসহ অন্যান্য খরচ যুক্ত হবে।

উল্লেখ্য, ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় দেশে স্যালাইনের সঙ্কট দেখা দেয়। বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার স্যালাইন আমদানির সিদ্ধান্ত নেয়।

বিএনএ/এমএফ/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ